কাতার যাওয়ার প্রাক্কালে গ্রেপ্তার হলো রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন |

কাতার যাওয়ার প্রাক্কালে গ্রেপ্তার হলো রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন |

কাতার যাওয়ার প্রাক্কালে গ্রেপ্তার হলো রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন |

রাজবাড়ী বার্তা ডট কম ঃ

নিষিদ্ধ ঘোষিত রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখ (৩৩) কাতার যাওয়ার প্রাক্কালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে তাকে আটক করে ডিএমপির বিমানবন্দর থানা পুলিশ। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃত শাহিন শেখ রাজবাড়ী সদর উপজেলার চরলক্ষীপুর গ্রামের সুলতান শেখের ছেলে। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা চেষ্টা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পরবর্তীতে রাজবাড়ী জেলা পুলিশের একটি টিম শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দর থানায় পৌঁছে শাহিন শেখকে নিজেদের হেফাজতে নেয়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে এবং আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Explore More Districts