চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কাচিয়ারা স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণীঅনুষ্ঠিত হয়েছে। গত ১৫ এপ্রিল সকাল ১০ ঘটিকায় কাচিয়ারা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নিবার্হী কর্মকর্তা কেএম ইশমাম।
কাচিয়ারা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবেদা সুলতানা শিরিনের সভাপতি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও মতলব দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম সাগর। অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন মতলব দক্ষিণ জামায়েতে ইসলামীর আমীর আব্দুর রশিদ পাটোয়ারী। এসময় আরো বক্তব্য রাখেন
নায়ের গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মহসিন পাঃ, সাধারণ সম্পাদক খালেক মিয়াজী, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, যুবদলের সভাপতি সোহেল পাটোয়ারী, ছাত্র দলের নেতা শাহীন সরকার, স্বেচ্ছাসেবক দলের জাহাঙ্গীর,ও যুবদলের আলামিন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/.
১৬ এপ্রিল ২০২৬
