| ১ April ২০২৬ Wednesday ৩:১১:৫৪ PM | |

কাউখালী(পিরোজপুর)সংবাদদাতাপিরোজপুরের কাউখালীর পাঙ্গাসিয়া এলাকায় জাটকা সংরক্ষন অভিযানে প্রায় অর্ধ লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ নেট বাধা জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে মৎস্য বিভাগ।
মঙ্গলবার (৩১মার্চ) বিকেলে উপজেলার কচাঁ নদীতে উপজেলা মৎস্য অধিদপ্তর ও কাউখালী থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে ১০ হাজার মিটার অবৈধ নেট বাধা জাল জব্দ করা হয়। পরে এসব জাল উপজেলা পরিষদ এলাকায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, কিছু অসাধু মৎস্য শিকারি উপজেলার বেশ কয়েকটি স্থানে অবৈধ বাধা জাল জাল দিয়ে মাছ শিকার করছিল।
এতে দিন দেশীয় প্রজাতিসহ বিভিন্ন মাছের পোনা হুমকিতে পড়েছে। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার দুপুরে কাউখালীর উপজেলার সন্ধ্যা ও কচাঁ নদীতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পাঙ্গাসিয়া এলাকা থেকে অর্ধ লক্ষাধিক টাকার নেট বাধা জাল জব্দ করা হয়।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, জাটকা সংরক্ষন অভিযানে কচাঁ নদীর পাঙ্গাসিয়া এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার মিটার অবৈধ নেট বাধা জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত রাখা হবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

