কাউখালীতে সেনা চেকপোস্টে ৯৪ হাজার ৫’শ টাকা জরিমানা, ৮ মোটরসাইকেল আটক

কাউখালীতে  সেনা চেকপোস্টে ৯৪ হাজার ৫’শ টাকা জরিমানা, ৮ মোটরসাইকেল আটক

৭ February ২০২৬ Saturday ১১:০১:০০ PM

Print this E-mail this


কাউখালীতে  সেনা চেকপোস্টে ৯৪ হাজার ৫’শ টাকা জরিমানা, ৮ মোটরসাইকেল আটক

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতাপিরোজপুরের কাউখালীতে চেকপোস্ট বাসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করা হয়েছে। এ সময় ৪১টি মামলায় ৯৪ হাজার ৫শত টাকা জরিমানা এবং আটটি মোটর সাইকেল জব্দ করা হয়। আজ শনিবার ও শুক্রবার দুইদিন এই অভিযান চালায় সেনাবাহিনী বাহিনী ও পিরোজপুর ট্রাফিক পুলিশ ।

জানাগেছে, কাউখালী উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তা এলাকায় চেকপোস্ট বসায় সেনাবাহিনীর কাউখালী ক্যাম্প। তাদের সঙ্গে যোগ দেয় জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। গত দুই দিনে চলা সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট অভিযানে ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকাসহ বিভিন্ন অপরাধে ৪১টি মোটরসাইকেলর চালককে জরিমানা করা হয় ৯৪ হাজার ৫শত টাকা।

আর বৈধ কাগজ দেখাতে ব্যর্থ হওয়ায় জব্দ করা হয় ৮টি মোটরসাইকেল। সড়কের শৃঙ্খলা ফেরাতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কাউখালী সেনাবাহিনীর ক্যাম্পের কর্মকর্তা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কমলো কত?

দুই হেভিওয়েটের সঙ্গে মনিষার টেক্কা, শেষ হাসি কার?

বরিশাল বিভাগের ২১ আসন:ধানের শীষের ঘাটিতে ভাগ বসাতে চায় দাঁড়িপাল্লা ও হাতপাখা

ভুয়া ব্যালট ছাপানোর অপচেষ্টা চলছে: তারেক রহমান

দেশে নতুন জালেমের আবির্ভাব হয়েছে: তারেক রহমান

Explore More Districts