| ২২ August ২০২৬ Saturday ৭:৪৮:৪৭ PM | |

কাউখালী (পিরোজপুর)প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে নাগরিক সমাজের ভূমিকা ও করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকালে নাগরিক উদ্যোগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি ভিত্তিক বিরোধ মীমাংসার মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তিতে জেন্ডার ন্যায্যতাভিত্তিক অভিগম্যতা বৃদ্ধি প্রকল্পের আওতায় সভার আয়োজন করা হয়।
আরজেএমএফ কাউখালী সদর ইউনিয়নের সভাপতি এম শহীদুল আলম বাদলের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন এরিয়া কো-অর্ডিনেটর সুপ্রিয় দত্ত।
সভায় বক্তব্য দেন উপজেলা নাগরিক উদ্যোগের প্রোগ্রাম অফিসার মো. মহসিন মিয়া, কাউখালী প্রেসক্লাবের সভাপতি রবিউল হাসান রবিন, সাংবাদিক তারিকুল ইসলাম পান্নু, ব্র্যাক কমিউনিটি প্যারালিগ্যাল মিঠুন দত্ত, গ্রীন ফোর্সের সভাপতি এনামুল হক ও শিক্ষক মেহেদী হাসান নয়ন।
এ সময় কাউখালী মহিলা পরিষদের প্রতিনিধি আরজেএমএফের সদস্যসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় পর্যায়ে মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং জেন্ডার ন্যায্যতা প্রতিষ্ঠায় নাগরিক সমাজের ভূমিকা ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |
