| ৯ February ২০২৬ Monday ২:৪১:৫৪ AM | |

কাউখালী(পিরোজপুর)সংবাদদাতাঃ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আকন কুদ্দুসুর রহমান বলেন,এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন। ধানের শীষ বিজয়ী হলে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে।
এ জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনের মাধ্যমেই জনগণ দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। ইসলামের নাম ভাঙিয়ে একটি বিশেষ রাজনৈতিক দল ভোটের জন্য প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। তারা বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে এবং সহজ-সরল নারীদের বেহেশতের প্রলোভন দেখাচ্ছে, যা সরাসরি ধর্ম ব্যবসা ও প্রতারণার শামিল বলে তিনি মন্তব্য করেন।
রবিবার (৮ ফ্রেরুয়ারি) বিকেলে কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে এক বিশাল নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়।

কাউখালী সরকারী বালক বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর -২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন। উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ, এম দ্বীন মোহাম্মদ এর সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, আহম্মদ ফয়সাল মনজুর অপু,নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আব্দুল্লাহ আল-বেরুনি সৈকত,কাউখালী উপজেলা বিএনপির সহ সভাপতি মনিরুজ্জামান মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাবেক যুগ্ন আহবায়ক বদরুদ্দোজা মিয়া,গিয়াসউদ্দিন অলি,যুবদলের আহবায়ক আসাদুজ্জামান তালুকদার মামুন,সদস্য সচিব শারিফুল আজম সোহেল প্রমুখ।জনসভায় পিরোজপুর –২ (কাউখালী–ভান্ডারিয়া –নেছারাবাদ) আসনে ধানের শীষের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন বলেছেন, আপনারা গত ১৭ বছর আপনাদের মূল্যবান ভোট দিতে পারেননি। তারা দিনের ভোট রাতেই দিয়ে দিত। তারা মানুষের গণতন্ত্র কেড়ে নিয়ে এক দলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। আমরা সেই স্বৈরতন্ত্র হতে মুক্ত হয়ে মুক্ত স্বাধীন গণতন্ত্রের পথে এগিয়ে চলছি।
তাই আপনাদের হাতে যে একটি শক্তিশালী ভোট প্রদানের শক্তি রয়েছে তা আগামী ১২ ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে প্রয়োগ করবেন। ধানের শীষে ভোট দেবেন। আমরা সবাই ধানের শীষের কর্মী সকল বেদাভেদ ভুলে তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করতে হবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |


