কাউখালীতে প্রকাশ্যে প্রবাসীর ছেলেকে পিটিয়ে টাকা ও মোবাইল ছিনতাই

কাউখালীতে প্রকাশ্যে প্রবাসীর ছেলেকে পিটিয়ে টাকা ও মোবাইল ছিনতাই

২২ March ২০২৬ Sunday ৮:১২:২৮ AM

Print this E-mail this


কাউখালীতে প্রকাশ্যে প্রবাসীর ছেলেকে পিটিয়ে টাকা ও মোবাইল ছিনতাই

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি পিরোজপুরের কাউখালীতে ছিনতাইকারীর হামলায় ইমরান তালুকদার (২২) নামে এক প্রবাসীর ছেলে মারাত্মক আহত হয়েছেন। তাকে গুরুতর আহত অবস্থায় কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২০মার্চ ) বিকেলে কাউখালী সরকারী বালক বিদ্যালয়ের সড়কে এ ঘটনা ঘটে।

আহত ইমরান ঝালকাঠী জেলার গুয়াটন গ্রামের দুবাই প্রবাসী মোস্তাফিজুর রহমান এর ছেলে।

ভুক্তভোগীদের অভিযোগে জানাগেছে, ইমরান শুক্রবার দুপুরে গুয়াটন থেকে কাউখালী উপজেলা সদরে ঈদের কেনাকাটা করার জন্য যায়, কাউখালী সরকারী বালক বিদ্যালয়ের সড়কে টেম্পু স্ট্যান্ড এলাকায় ৪/৫জন ছিনতাইকারী তাকে চাকু দেখিয়ে গতিরোধ করে এবং এলোপাতারী ভাবে মারধর করে এ সময় লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং ইমরান এর নিকট থেকে ২২হাজার ৩০ টাকা এবং মোবাইল নিয়া যায়। আহত ইমরান এ সময় দুইজন ছিনতাইকারীকে চিনতে পারে বলে জানিয়েছেন। তাদের বাড়ি ঝালকাঠির গুয়াটন গ্রামে।

আহত অবস্থায় ইমরান কাউখালী থানায় অভিযোগ দিতে গেলে কাউখালী থানার ডিউটি অফিসার তাকে আগে প্রাথমিক চিকিৎসা নিয়ে অভিযোগ নিয়ে আসতে বলেন।

এ দিকে আহত ইমরানের পিতা দুবাই প্রবাসী মোস্তাফিজুর রহমান তালুকদার সাংবাদিকদের মোবাইল ফোনে তার ছেলের উপর ছিনতাইকারীদের হামলার অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নিয়ে তাদের গ্রেফতার এবং ছিনতাই হওয়া টাকা উদ্বারের জন্য প্রশাসন প্রতি দাবী জানান।

এ ব্যাপারে কাউখালী থানার ওসি(তদন্ত) এবাদ আলী মোল্লা জানান,অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts