কাউখালীতে দুটি গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
২ August ২০২৬ Sunday ২:৩৮:৫৫ PM
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা: পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাত ফুট উচ্চতার দুটি গাঁজার গাছসহ এক মাদক ব্যবসায়ীকেগ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (২ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে কাউখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. খাইরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল শিয়ালকাঠী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শিয়ালকাঠী গ্রামের আব্দুল হালিমের ছেলে মো. ইব্রাহিম (২০)-কে দুটি গাঁজার গাছসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া গাছ দুটির উচ্চতা প্রায় সাত ফুট বলে পুলিশ জানিয়েছে। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভোলা-বরিশাল ও শরীয়তপুর-চাঁদপুর সেতু নির্মাণে জাপানের আগ্রহ
ধর্ম-বর্ণ বিবেচনায় কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী
বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার