কাউখালীতে ঝড়ের কবলে সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ক্ষতিগ্রস্ত ফেরি, ট্রলার ডুবি

কাউখালীতে ঝড়ের কবলে সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ক্ষতিগ্রস্ত ফেরি, ট্রলার ডুবি

২৯ April ২০২৬ Wednesday ১২:২৩:২৪ AM

Print this E-mail this


কাউখালীতে ঝড়ের কবলে সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ক্ষতিগ্রস্ত ফেরি, ট্রলার ডুবি

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের কাউখালী সন্ধ্যা নদীতে ঝড়ের কবলে কোস্টারের ধাক্কায় ফেরিঘাটে নোঙ্গর করা ফেরির মাস্তুল ভেঙে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ।

এ সময় ফেরিঘাটে একটি ইঞ্জিন চালিত ট্রলার ডুবে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার(২৮ এপ্রিল) সাড়ে তিনটার দিকে হঠাৎ কালবৈশাখীর ঝড়ে সন্ধ্যা নদীতে ঢাকা থেকে ভারতগামী একটি কোস্টার জাহাজ এম ভি নূরে রওজা-৫ নোঙ্গর করার সময় কাউখালী সোনাকুর ফেরিঘাটে গিয়ে আচড়ে পড়ে।

এ সময় সড়ক ও জনপথ বিভাগের একটি ফেরি জাহাজের ধাক্কায় ব্যাপক ক্ষতি গ্রস্থ হয়েছে। ফেরির সাথে বাধা নদী পারাপারের জন্য সুমাইয়া নামে একটি ইঞ্জিন চালিত ট্রলার ডুবে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটে নি।

পিরোজপুরের সড়ক ও জনপথএর উপ বিভাগীয় ও প্রকৌশলী মো. আল আমিন জানান, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর বরিশাল ফেরি বিভাগের কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে কাউখালী বিয়াই ডব্লিউটিএ ট্রাফিক অফিসসুত্রে থেকে জানা গেছে ঢাকা থেকে কোস্টার জাহাজ এম ভি নুর এ রওজা -৫ মালামাল পরিবহনের জন্য ভারত যাবার পথে কাউখালী সন্ধ্যা নদীতে নোঙ্গর করার সময় ঝড়ের কবলে পড়ে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts