কাউখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

কাউখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৬ July ২০২৬ Monday ৮:৩৪:২৫ PM

Print this E-mail this


কাউখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

কাউখালী (পিরোজপুর)সংবাদদাতা
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন, ঋণ ও প্রণোদনা বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, কাউখালী থানার ওসি (তদন্ত) মো.এবাদ আলী মোল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, বিআরডিবির সুফলভোগী শারমিন সুলতানা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ।

পরে দিবসটি উপলক্ষে ২৭ জন সদস্যের মধ্যে মোট ১১ লাখ ৩০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এছাড়া গাছের চারা বিতরণ, কিশোরী সংঘের সদস্যদের মাঝে প্রণোদনার চেক প্রদান এবং শ্রেষ্ঠ উপকারভোগীদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিআরডিবির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts