কাউখালীতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃস্ট হয়ে একজন এক বৃদ্ধের মৃত্যু
১০ September ২০২৬ Thursday ১০:৩৭:৩৬ PM
কাউখালী(পিরোজপুর)সংবাদদাতা
পিরোজপুরের কাউখালীতে রাস্তার পাশের গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিরাজুল ইসলাম ওরফে হারেজুল হক(৬৫) নামে এক রুটি বিক্রেতার মৃত্যু হয়েছে। সে শিয়ালকাঠি গ্রামের নুরুল হকের ছেলে। বৃহস্পতিবার (১০সেপ্টেম্বর ) সকালে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠি চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকাল ১০ টার দিকে রাস্তার পাশে নিজের ছাগলকে খাওয়ানোর জন্য একটি গাছের ডাল কাটতে যান সিরাজুল । ওই গাছের ঠিক ওপর দিয়েই চলে গেছে পল্লী বিদ্যুতের মেইন লাইনের (৩৩,হাজার কেভি) তার। ডাল কাটার এক পর্যায়ে অসাবধানতাবশত একটি কাঁচা ডাল সরাসরি বিদ্যুতের তারের ওপর গিয়ে পড়ে। এতে পুরো গাছটি মুহূর্তের মধ্যে বিদ্যুতায়িত হয়ে যায় এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি নিচে উঠানে ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
বরিশালে ঘুস ছাড়া কিছুই হয় না ভূমি দপ্তরে
ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ
বরিশালে গরমের সঙ্গে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ‘আতঙ্কে’ বিদ্যুৎকর্মীরা