কাউখালীতে খাল উদ্ধারের দাবিতে মানববন্ধন

কাউখালীতে খাল উদ্ধারের দাবিতে মানববন্ধন

২৪ March ২০২৬ Tuesday ৬:০০:৪৭ PM

Print this E-mail this


কাউখালী(পিরোজপুর)সংবাদদাতা:

কাউখালীতে খাল উদ্ধারের দাবিতে মানববন্ধন

পিরোজপুরের কাউখালীর সদর ইউনিয়নের ছোট বিড়ালজুরি ও কাঠালিয়া মৌজার সীমানায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসনে দখলকৃত খাল উদ্ধারের দাবিতে মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার (২৪মার্চ) দুপুরে কাউখালী সদর ইউনিয়নের ছোট বিড়ালঝুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় সড়কে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন হাওলাদার, মোঃ বজলুর রহমান খন্দকার ভুট্র প্রমূখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এই সরকারি খাল দখল হয়ে আছে। এর ফলে কয়েক হাজার একর জমি অনাবাদি পড়ে রয়েছে এবং কৃষি উৎপাদনে মারাত্মক ক্ষতি হচ্ছে। জনগণের স্বার্থে দখলমুক্ত খাল পুনরুদ্ধার করা এখন সময়ের দাবি। অবিলম্বে সকল সরকারি খাল অবমুক্ত করে সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করার জোর দাবি জানান তারা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





বরিশালে জ্বালানি সরবরাহ কমলেও পরিস্থিতি স্বাভাবিক

সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করব : গৌরনদীতে তথ্যমন্ত্রী

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতেই বরিশালে ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরিশালে ৫ সহস্রাধিক পরিবারের ঈদ উদ্‌যাপন

আজ বরিশালের পাঁচ উপজেলায় পালিত হচ্ছে ঈদ

Explore More Districts