কাউখালীতে উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যক্ষ অলোক কর্মকার গ্রেফতার

১৩ August ২০২৬ Thursday ৬:৩৮:০৭ PM

Print this E-mail this


কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের কাউখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সহযোগী সংগঠন যুবলীগের লীগের উপজেলা আহবায়ক, এবং কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ অলোক কর্মকারকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) বিকেলে কাউখালীর মদন মোহন জিউর আখড়া বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে কাউখালী থানায় ২৪ সালের অক্টোবর মাসে দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, অলক কর্মকারকে বুধবার বিকেলে বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আজ বৃহস্পতিবার সকালে পিরোজপুর আদালতের আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





বরিশালে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

বরিশালের নতুন ডিআইজি জুলফিকার আলী

প্রার্থী চূড়ান্ত করল বিএনপি, রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল

তিন সন্দেহে বরিশালে মাঠে পুলিশ, হেমায়েতপুরে জেএমবির আস্তানায় অভিযান

বরিশালে আদালতের সামনে বোমা বিস্ফোরণ

Explore More Districts