কাইয়ুম চৌধুরীকে খান জামালের অভিনন্দন

কাইয়ুম চৌধুরীকে খান জামালের অভিনন্দন

কাইয়ুম চৌধুরীকে খান জামালের অভিনন্দন

সিলেট জেলা বিএনপির সভাপতি, ফেঞ্চুগঞ্জের কৃতি সন্তান আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব লাভ করায় অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল।

আজ এক অভিনন্দন বার্তায় আব্দুল আহাদ খান জামাল বলেন জন্মভূমি ফেঞ্চুগঞ্জ উপজেলার কৃতি সন্তান শ্রদ্ধেয় অগ্রজ আব্দুল কাইয়ুম চৌধুরীর এমন সাফল্যে আমি গর্বিত। একই উপজেলা ও একই ইউনিয়নের সন্তান হিসাবে জনাব আব্দুল কাইয়ুম চৌধুরীর সফলতা কামনা করছি। আশাকরি তার বলিষ্ঠ নেতৃত্বে ঝিমিয়ে পড়া সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্মকান্ড সচল হবে এবং সিলেট একটি আধুনিক নগরীতে পরিনত হবে।

ডিএস/এফআর/এসএ

Explore More Districts