কাঁঠালিয়ায় ১৭০ টাকার জন্য ভাতিজিকে পিটিয়ে হত্যা

কাঁঠালিয়ায় ১৭০ টাকার জন্য ভাতিজিকে পিটিয়ে হত্যা

৩১ December ২০২৫ Wednesday ৭:১০:৪৬ PM

Print this E-mail this


কাঁঠালিয়া ((ঝালকাঠি) প্রতিনিধি:

কাঁঠালিয়ায় ১৭০ টাকার জন্য ভাতিজিকে পিটিয়ে হত্যা

ঝালকাঠির কাঁঠালিয়ায় ১৭০ টাকা হারানোর জেরে ভাতিজিকে শাবল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার আওরাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি বুধবার জানাজানি হয়। 

নিহত লামিয়া আক্তার (১৪) অভিযুক্তের বড় ভাই ফারুক খানের সৎ মেয়ে এবং উত্তর চরাইল হাসেমিয়া দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী। ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত জাকির হোসেন খানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, পকেট থেকে ১৭০ টাকা হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে লামিয়ার মা লিলি বেগমকে মারধর শুরু করে জাকির হোসেন। বিষয়টি দেখতে পেয়ে লামিয়া মাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও শাবল দিয়ে এলোপাতাড়ি পেটায়। এতে মা-মেয়ে গুরুতর আহত হলে স্বজনরা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে রাতেই চিকিৎসকরা লামিয়াকে মৃত ঘোষণা করেন। মা লিলি বেগম বর্তমানে শেবাচিমে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের মোহাম্মদ রায়হান বলেন, এ ঘটনায় অভিযুক্ত জাকিরকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts