কাঁঠালিয়ায় কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

কাঁঠালিয়ায় কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

৪ March ২০২৬ Wednesday ১০:৩৬:৩৬ PM

Print this E-mail this


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:

কাঁঠালিয়ায় কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

ঝালকাঠির কাঁঠালিয়ায় হিমাংশু মিস্ত্রী নামে এক কৃষকের শতাধিক কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক হিমাংশু মিস্ত্রী জানান, বুধবার দুপুরে এলাকার কয়েকজন যুবক তার বাগান থেকে ৫ ছড়া কলা কেটে নেন। খবর পেয়ে সেই কলা ফেরত আনেন তিনি। দুপুরে কলাসহ তার বাগানের শতাধিক গাছ কেটে ফেলে হয়। ক্ষিপ্ত হয়ে এলাকার ওই যুবকরাই তার এই বিরাট ক্ষতি করেছেন। এখন আমি নিঃস্ব বলেও অভিযোগ করেন কৃষক হিমাংশু।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, কৃষকের কলাসহ গাছ কেটে ফেলার ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts