| ২২ October ২০২৪ Tuesday ৫:২৪:০৭ PM | |
কাঁঠালিয়া ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির কাঁঠালিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের এক সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার রাত ৩টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এ টি এম মাইদুল ইসলাম লিটন উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা বিষয়টি নিশ্চিত করেছেন। কিন্তু কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানাতে চাননি তিনি। বলেন, ‘বিষয়টি আমি নিশ্চিত করেছি, এতটুকুই যথেষ্ট।’
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট রাতে রাজাপুর উপজেলায় বিএনপি অফিসে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন বাদী হয়ে মামলা করেছেন। মামলায় ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |


