কলাপাড়ার ইভান মাতুব্বর পেলেন শ্রেষ্ঠ সেচ্ছাসেবকের পুরষ্কার সন্মাননা মেডেল ও সনদ

কলাপাড়ার ইভান মাতুব্বর পেলেন শ্রেষ্ঠ সেচ্ছাসেবকের পুরষ্কার সন্মাননা মেডেল ও সনদ

১৩ October ২০২৬ Tuesday ৭:৪১:০৫ PM

Print this E-mail this


কলাপাড়ার ইভান মাতুব্বর পেলেন শ্রেষ্ঠ সেচ্ছাসেবকের পুরষ্কার সন্মাননা মেডেল ও সনদ

সৈয়দ মো. রাসেল, কলাপাড়া (পটুয়াখালী)

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সংকেত) বিভাগে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে পুরষ্কার সন্মাননা মেডেল পেয়েছেন নীলগঞ্জ ইউনিয়ন সিপিপির টিমলীডার ইভান মাতুব্বর।

তিনি আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উৎযাপন উপলক্ষে বাংলাদেশ চিন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলুর হাত থেকে সন্মাননা মেডেল ও সনদ গ্রহন করেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় ঢাকার শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অবদান এবং মানবিক সেবায় নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। তাঁর এ অর্জনে কলাপাড়া উপজেলার সুশীল সমাজের প্রতিনিধিরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইভান মাতুব্বর জানান, এ সম্মাননা তাঁর জীবনের অন্যতম গৌরবময় ও স্মরণীয় অর্জন। দীর্ঘদিনের স্বেচ্ছাসেবামূলক কাজ এবং দুর্যোগে মানুষের পাশে থাকার প্রচেষ্টার স্বীকৃতি।

এ ছাড়া কলাপাড়া উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সহকারী পরিচালক আসাদুজ্জামান খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি সিপিপির সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সহযোগিতাকারীদের প্রতিও কৃতজ্ঞতা জানান।

তিনি উপজেলায় শ্রেষ্ঠ মাদরাসা পর্যায়ে শ্রেনী শিক্ষক ও উপজেলায় শ্রেষ্ঠ ক্ষুদ্র মৎস উৎপাদনকারীর পুরষ্কার অর্জন করেছেন। তিনি বেশ কয়েকটি সেচ্ছাসেবী সংগঠন, ধর্মিয় প্রতিষ্ঠান, ক্রিড়া সংগঠক হিসেবে নানামুখী সামাজিক কার্যক্রমের মাধ্যমে সমাজ সেবা কাজের সাথে নিবিড়ভাবে জড়িত রয়েছেন। এ পুরষ্কার তাহার সামাজিক কর্মকান্ড পরিচালনায় আরও অনুপ্রানীত করবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন।

কলাপাড়ার একজন স্বেচ্ছাসেবকের এ অর্জনে স্থানীয় পর্যায়ে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, তাঁর এ স্বীকৃতি দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবামূলক কাজে অন্যদেরও উৎসাহিত করবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts