| ২০ March ২০২৬ Friday ৭:১১:৩৩ PM | |

সৈয়দ মো. রাসেল, কলাপাড়া(পটুয়াখালী) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করেছেন ৮ গ্রামের ১০ হাজার মানুষ।
শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে নয়টায় সদর উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগারিয়া শাহ সুফী মমতাজিয়া দরবার শরীফ মাঠে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া চম্পাপুর, সাফাখালী, লালুয়া, ফুলতলী, পাঁচজুনিয়া, বালিয়াতলী ও কলাপাড়া পৌর শহরের নাইয়া পট্টিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ-উল ফিতর উপলক্ষে সকাল থেকে এসব গ্রামে বিরাজ করছে উৎসবের আমেজ।
সবচেয়ে বেশি উচ্ছ্বসিত রয়েছে শিশুরা। নামাজ শেষে দেশ ও উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।নিশানবাড়িয়া শাহসুফি মমোতাজিয়া দরবার শরীফের পরিচালকদ্বয় সহোদর মো: নিজাম বিশ্বাস ও মো: রনি বিশ্বাস বলেন, আমরা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে আমরা বংশগত ভাবে দীর্ঘ বছর ধরে এ দরবার শরিফ পরিচালনা করে আসছি।
আর প্রায় ২০০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমরা এ ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছি।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

