| ৫ March ২০২৬ Thursday ১০:৪৫:৪৬ PM | |
দশমিনা ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী জেলার অন্তর্গত কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কর্মী মোহাম্মদ ইদ্রিস সাহেবকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিএনপি নেতা জহির-সহ খুনিদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে দশমিনায় বিক্ষোভ সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ ৫ই মার্চ’২৬
বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলা কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলার সামনে সমাপ্ত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ দশমিনা উপজেলার সহ-সভাপতি মাওলানা আঃ রহিম এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা রুহুল আমিন রুহানি এর সঞ্চালনায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা বলেন অবিলম্বে খুনী ও তার দোসরদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দিতে হবে, নাহয় এই আন্দোলন আরো তীব্র হবে।
এতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দশমিনা উপজেলার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মজিবুর রহমান আজবাহার প্যাদা উপদেষ্টা মাওলানা শরীফ মোঃ মোশাররফ হোসেন,এসিস্ট্যান্ট সেক্রেটারি আবু সায়েম, যুব আন্দোলনের সভাপতি গাজী মোঃ বাসির ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক হাফেজ মোঃ জাকির হোসেন, অর্থ সম্পাদক এইচ এম বাহাউদ্দীন নোমান, ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মোঃ হাসনাইন প্রমুখ।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |


