কলাপাড়ায় পরকীয়ার জের, প্রকল্পের ঘরে মিলল গৃহবধূর লাশ

কলাপাড়ায় পরকীয়ার জের, প্রকল্পের ঘরে মিলল গৃহবধূর লাশ

২ May ২০২৬ Saturday ৮:০৩:০৫ PM

Print this E-mail this


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

কলাপাড়ায় পরকীয়ার জের, প্রকল্পের ঘরে মিলল গৃহবধূর লাশ

পটুয়াখালীর কলাপাড়ায় ফারজানা বেগম নামে ২০ বছর বয়সী এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরকীয়ার জেরে তাদের মধ্যে কলহ চলছিল বলে জানা গেছে।

শনিবার (২ মে) বিকেল তিনটার দিকে উপজেলার লালুয়া ইউপির চান্দুপাড়া পুনর্বাসন প্রকল্পের একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফারজানা বেগম লালুয়া ইউপির পুনর্বাসন কেন্দ্রের ২৩৩ নম্বর ঘরের মো. নাজমুলের স্ত্রী। এই দম্পতির তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন যাবৎ গৃহবধূর পরকীয়া সন্দেহে স্বামী- স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এ নিয়ে কিছুদিন আগে কলাপাড়াতে সালিশ বৈঠকও হয়েছে। শনিবার সকালে ফের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। দুপুর ১২টার দিকে বদ্ধ ঘরে ফারজানাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দরজা ভেঙে বিকেল তিনটার দিকে মরদেহ উদ্ধার করে।

ফারজানা বেগমের স্বামী মো. নাজমুলের দাবি, একই আবাসনের আবির নামের এক ছেলের সঙ্গে ফারজানার পরকীয়া চলছিল। সেই ছেলের সঙ্গে ফারজানা চলে যেতে চেয়েছিল। এ কারণে সংসারে ঝগড়া হত।

কলাপাড়া থানার উপ- পুলিশ পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যদের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। তবে মৃতের পরিবার থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। পোস্টমর্টেম রিপোর্ট পেলে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts