| ৮ August ২০২৬ Saturday ৭:০৬:১৬ PM | |

সৈয়দ মো. রাসেল, কলাপাড়া.
নিরবছিন্ন বিদ্যুৎ সরবরাহ, টেকসই সড়ক নির্মান, মিটার ভাড়া, ডিমান্ডচার্জ বাতিল সহ নানা দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৮ আগষ্ট বেলা ১১ টার দিকে পৌরশহরের মনোহরীপট্রিতে ” নাগরিক উদ্যোগ” কলাপাড়া’র আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়।
বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি কলাপাড়া শাখার সম্পাদক কমরেড নাসির তালুকদারের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক অবসরপ্রাপ্ত প্রভাষক মো.রফিকুল ইসলাম, প্রগতি পাঠাগারের আহবায়ক ও শিক্ষক আতাজুল ইসলাম, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাঈন নয়ন, ব্যবসায়ী মো.নিজাম উদ্দিন প্রমূখ।

এ সময় বক্তারা বলেন’ তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে এলাকার মানুষ পৈত্রিক ভিটেবাড়ী দিয়েছে, যার ক্ষতি পূরন এখনও মানুষ শতভাগ পায়নি। এখানে নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের, কথা থাকলেও প্রতিদিন ক্ষনে ক্ষনে বিদ্যুত বিভ্রাট মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। এছাড়াও অযৌক্তিক ভাবে ডিমান্ড চার্জ এবং মিটার ভাড়া নেয়া বন্ধ করতে হবে, নতুবা তারা আন্দোলন করতে বাধ্য হবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |
