| ২৬ October ২০২৬ Monday ৯:৩৮:৪৪ PM | |
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় ৩০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা মো. জসিম উদ্দিন (৪২), সুমন কুমার রায় (স্বপন) (৪৫)। এদের বাড়ি উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া ও পৌরসভার রহমতপুর এলাকায়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কলাপাড়া থানার এসআই হামিদুল হক খান’র নেতৃত্বে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কলাপাড়া থানা ওসি মো.নজরুল ইসলাম বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

