এবারের বইমেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশকে তিনবার ফোকাল কান্ট্রি হিসেবে সম্মান জানানো হয়েছে। এ বছর মেলার ফোকাল কান্ট্রি আর্জেন্টিনা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আর্জেন্টিনার বিশিষ্ট লেখক গুস্তাভো কুনসোব্রে। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো। এ ছাড়া আরও উপস্থিত থাকবেন সাহিত্যজগতের বিশিষ্ট ব্যক্তিরা।
২২ জানুয়ারি সল্টলেকের সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণে মেলা শুরু হবে। চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

