কর্ণফুলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ হারালো নারী – Chittagong News

কর্ণফুলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ হারালো নারী – Chittagong News

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় ৫৩ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকায় রাস্তা পার হওয়ার সময় জাহানারা বেগম নামে এ নারীর মৃত্যু হয়।

নিহত জাহানারা পটিয়া উপজেলার ভেল্লাপাড়া এলাকার বাসিন্দা আবুল কাশেমের স্ত্রী বলে জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে শিকলবাহা এলাকার একটি এনজিওতে তার ব্যক্তিগত কাজ সম্পন্ন করে বাড়ি ফেরার উদ্দ্যেশে রাস্তা পার হচ্ছিলেন।

এসময় একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো- উ -১২-০৯ ৫৩) তাকে ধাক্কা দিলে সে সড়ক থেকে ছিটকে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা ঘাতক কাভার্ডভ্যানের গতিরোধ করে চালককে আটক করেছেন বলে জানা গেছে।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে থানা থেকে পুলিশের একটি গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কাভার্ডভ্যানটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানায় ওসি।

এমজে/সিটিজিনিউজ

Explore More Districts