কমলনগরে মেঘনানদীর পাড়ে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কমলনগরে মেঘনানদীর পাড়ে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কমলনগরে মেঘনানদীর পাড়ে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আব্দুর রহমান বিশ্বাস || নিজেস্ব প্রতিবেদক:

‎লক্ষ্মীপুরের কমলনগরে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার লুধুয়া এলাকার মেঘনা নদীর পাড়ে পড়ে থাকতে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ওই মরদেহ উদ্ধার করে নৌপুলিশের কাছে হস্তান্তর করেন।

‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফরিদুল আলম বলেন, আনুমানিক ২৫-৩০ বছরের যুবকের অজ্ঞাত একটি মরদেহ মেঘনা নদীর পাড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে আমরা নৌপুলিশকে অবহিত করলে তারা ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। জোয়ারের সাথে অন্য এলাকা থেকে ভেসে আসছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন তিনি।

Explore More Districts