কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায়  বাংলা নববর্ষে ভূমি অফিসের উদ্যোগে খাজনা আদায়ে ঐতিহ্যবাহী ‘হালখাতা’ উৎসব শুরু হয়েছে। ‘‘নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, জমির মালিকানা সুদৃঢ় করি’’ এ প্রতিপাদ্য কে সামনে রেখে সোমবার (১৩ এপ্রিল) উপজেলা পরিষদের স্পন্দন হল রুমে বৈশাখ মাসব্যাপী হালখাতা উৎসবের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাহাত উজ জামান। ব্যতিক্রমী এ হালখাতা উৎসবের আয়োজন করে উপজেলা ভূমি অফিস।

সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাত হুসাইন বলেন,“ঐতিহ্যের ভাবধারায় জমির মালিকদের নিয়মিত জমির খাজনা পরিশোধে উৎসাহ দিতে এবং দেশের রাজস্ব আদায় বাড়াতে এ হালখাতার আয়োজন করেছে উপজেলা ভূমি অফিস। আবার কিছু ভূমি মালিক ও প্রতিষ্ঠান ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক ব্যস্ততায় সময় মতো ভূমির খাজনা পরিশোধ করতে পারেন না। এমন হালখাতার ধারা অব্যাহত রাখলে বাংলা বর্ষের শুরুতে জমির খাজনা দিতে আগ্রহী হবেন ভূমি মালিকরা। এতে এক দিকে সরকারি পাওনা যেমন নিদিষ্ট সময়ে আদায় হবে, তেমনি নিয়মিত খাজনা পরিশোধ করতে আসলে জমিজমা ঠিক আছে কিনা সেটাও ভূমিমালিকরা জানতে পারবে। এর মাধ্যমে ভূমি সংক্রান্ত জটিলতা কম হবে।’’

অনুষ্ঠানে ১ হাজার ৬শ শতক জমির খাজনা পরিশোধ করে বছরের সেরা ভূমি উন্নয়ন করদাতা হিসেবে বিজয়ী হিসেবে ক্রেস্ট গ্রহন করেছেন, সেবা গ্রহিতা আবু তাহের জিল্লুর। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ দিদার হোসেন, কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুপ আলী মিঠু, সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ প্রমুখ। এসময় উপজেলায় কর্মরত সহকারী ভূমি কর্মকর্তাগণ এবং সেবাগ্রহিতাগণ উপস্থিত ছিলেন। এসময় সেবাগ্রহিতাসহ অনুষ্ঠানের অতিথিদেরকে বাংলার ঐতিহ্যবাহী বাতাসা, আঙ্গুলি এবং মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়। 

Explore More Districts