কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

নিজেস্ব প্রতিবেদক || লক্ষ্মীপুরটোয়েন্টিফোর:

চলছে বৈশাখ মাস সারাদেশে প্রচন্ড তাপদহ ও তীব্র গরম। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে রোদ ও গরমের তীব্রতা। প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির হচ্ছে না সাধারণ মানুষ। ঠিক সেই সময়ে কমলনগরের মার্টিন ইউনিয়নে রিকসা,ভ্যান, ইজিবাইক চালক ও পথচারীদের মাঝে মার্টিন ইউনিয়নের জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদ প্রার্থী মাওলান মোঃ ইব্রাহিমের ব্যক্তিগত উদ্যগে বিশুদ্ধ পানি, জুস ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কমলনগর উপজেলার মুন্সিরহাট বাজারে প্রায় দুই শতাধিক শ্রমিক ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি, জুস ও খাবার স্যালাইন বিতরণ করেন।

রিকসা চালকরা বলেন, প্রচন্ড তাপ ও তীব্র গরম এর কারণে ঘর থেকে মানুষ বিনা প্রয়োজনে বাহির হচ্ছে না। পেট তো আর এসব বুঝে না। তাই রিকশা নিয়ে রাস্তায় বের হয়েছি। সকাল থেকে যাত্রী ও তেমন পাচ্ছি না। চারমাথা মোড়ে বসে আছি এমন সময় হঠাৎ আমার হাতে পানি, জুস ও খাবর স্যালাইন তুলে দেন। আমি খুব খুশি। আমি তাদের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ যেন তাদের ভালো করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন মার্টিন ইউনিয়নের জামায়াত ইসলামের মুন্সিরহাট বাজার ইউনিটের সভাপতি ডা. শাহাব উদ্দিনসহ অনান্য নেতৃবৃন্দরা।

Explore More Districts