কবরস্থানের মাটি বরাদ্দে ঘুষ, পিআইওর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

কবরস্থানের মাটি বরাদ্দে ঘুষ, পিআইওর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

১১ March ২০২৬ Wednesday ১:২০:০৭ PM

Print this E-mail this


নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

কবরস্থানের মাটি বরাদ্দে ঘুষ, পিআইওর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

ঝালকাঠির নলছিটি উপজেলায় সরকারি কবরস্থানের জন্য মাটি বরাদ্দ প্রকল্পে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আওলাদ হোসেনের বিরুদ্ধে। অভিযোগের পর বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকালে গঠিত তদন্ত কমিটির প্রধান ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক কাওসার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নলছিটি পৌরসভার মল্লিকপুর সরকারি কবরস্থানের জন্য মাটি ভরাটের একটি টিআর প্রকল্পের আওতায় প্রায় ১ লাখ ১৫ হাজার টাকার কাজ বরাদ্দ হয়। তবে ওই কাজের বিপরীতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন অতিরিক্ত খরচ বাবদ মোট ৯ হাজার টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (১০ মার্চ) ঝালকাঠি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন নলছিটি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ অলিউল ইসলাম।

অভিযোগের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে অভিযুক্ত পিআইও আওলাদ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক কাওসার হোসেন বলেন, দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts