কফি পানে কমে মানসিক চাপ ও বিষণ্ণতা, দাবি গবেষকদের – DesheBideshe

কফি পানে কমে মানসিক চাপ ও বিষণ্ণতা, দাবি গবেষকদের – DesheBideshe



কফি পানে কমে মানসিক চাপ ও বিষণ্ণতা, দাবি গবেষকদের – DesheBideshe

ঢাকা, ২৫ এপ্রিল – সকালে এক কাপ কফি পানের অভ্যাস কেবল ঘুমই তাড়ায় না, বরং অন্ত্রের অণুজীব এবং মানুষের মেজাজের ওপরও গভীর প্রভাব ফেলে। আয়ারল্যান্ডের এপিসি মাইক্রোবায়োম গবেষকদের মতে কফি পানের ফলে অন্ত্রের কোটি কোটি ব্যাকটেরিয়ার পরিবর্তন ঘটে যা সরাসরি মানসিক চাপ ও মনোযোগের ওপর প্রভাব বিস্তার করে। নেচার কমিউনিকেশনস জার্নালে প্রকাশিত এই গবেষণায় ৬২ জন অংশগ্রহণকারীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

গবেষণায় দেখা যায় যে কফি পানকারীদের অন্ত্রে এগার্টেলা এবং ক্রিপ্টোব্যাকটেরিয়াম কার্টামের মতো উপকারী ব্যাকটেরিয়ার উপস্থিতি বেশি থাকে। এই অণুজীবগুলো শরীরের প্রদাহ নিয়ন্ত্রণ এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতে সহায়ক ভূমিকা পালন করে। গবেষক জন ক্রায়ান জানান যে ক্যাফেইনযুক্ত এবং ডিক্যাফ উভয় ধরণের কফি পানকারীদের মধ্যেই মানসিক চাপ এবং বিষণ্ণতা কম দেখা গেছে।

গবেষণার তথ্য অনুযায়ী ক্যাফেইনযুক্ত কফি উদ্বেগ কমাতে এবং একাগ্রতা বাড়াতে সহায়তা করে। অন্যদিকে ডিক্যাফ কফি স্মৃতিশক্তি এবং শেখার ক্ষমতা বৃদ্ধিতে কার্যকরী। তবে গবেষকরা জানিয়েছেন যে স্বল্পসংখ্যক অংশগ্রহণকারীর ওপর ভিত্তি করে এই ফলাফল দেওয়া হয়েছে। অংশগ্রহণকারীদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে গবেষণাটি পরিচালিত হওয়ায় এতে কিছু সীমাবদ্ধতাও থাকতে পারে। কফিতে চিনি বা দুধের ব্যবহার অন্ত্রের ওপর কেমন প্রভাব ফেলে তা নিয়ে আরও বিস্তারিত পর্যালোচনার প্রয়োজন রয়েছে।

এস এম/ ২৫ এপ্রিল ২০২৬



Explore More Districts