চাঁদপুরের কচুয়া উপজেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডঐঙ) ঘোষিত বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা, সচেতনতামূলক আলোচনা, লিফলেট বিতরণ এবং নো স্মোকিং সাইন হস্তান্তর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।“আকর্ষণের মুখোশ উন্মোচন এ শ্লোগানে নিকোটিন ও তামাক আসক্তি মোকাবিলা করি।” সোমবার বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আরসিডিএস এবং তামাকবিরোধী জোটের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে তামাকের বহুমাত্রিক ক্ষতিকর প্রভাব তুলে ধরা হয়।
মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা একাডেমি সুপারভাইজার কে. এম. সোহেল রানা।
তিনি বলেন, তামাক ও মাদক প্রতিরোধে স্থানীয় সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: মনির হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন, আরসিডিএস এর নির্বাহী পরিচালক মো: সাদেক সফিউল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আহসান উল্লাহ, সাংবাদিক জিসান আহমেদ নান্নু, সমাজসেবক আলী হোসেন শিকদার, বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম মাষ্টার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিরনময় ভৌমিক, আটোমোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফসা বেগম প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৬ জুলাই ২০২৬
