কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প সংলংগ্ন সাবমেরিন স্টেশন প্রধান সড়ক এলাকায় মোটরসাইকেলে সাথে পথচারীর ধাক্কা লেগে ওই পথচারী এবং মোটরসাইকেলটির চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে।
নিহত পথচারীর নাম কামাল উদ্দীন। বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি রামুর উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নয়াকাটকা এলাকার ফরিদুল আলমের পুত্র।
নিহত মোটরসাইকেল চালকের নাম কামরুল ইসলাম (১৮)। তিনি শহরের কলাতলীর একটি মোটরসাইকেলে গ্যারেজে কাজ করতেন। তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিক জানা যায়।
প্রত্যদক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে সাবমেরিন স্টেশন এলাকার বাসিন্দা ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ জানান, দুর্ঘটনার শিকার পথচারী কামাল উদ্দীন ইঞ্জিনিয়ার মামুনুর রশিদের বাড়িতে সকাল থেকে ঝোপজঙ্গল পরিস্কারের কাজ করছিলেন। এর মধ্যে চা খাওয়ার জন্য প্রধান সড়কের দোকানে যাচ্ছিলেন। প্রধান সড়কে উঠলে একটি অটোরিক্সার সামনে পড়ে যায়। তা থেকে বাঁচতে লাফ দিলে সড়কের দক্ষিণ পাশে শহরের দিকে দ্রুতগামী মোটরসাইকেলের সাথে ধাক্কায়। এতে মোটরসাইকেলটি ধুমড়েমুচড়ে চালকসহ দুইজন গুরুতর আহত হন।
তাদেরকে আশেপাশেল লোকজন দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দীন বলেন, ‘ঘটনার পেয়ে পুলিশের একটি ঘটনাস্থলে যায়। পরে হাসপাতারের মর্গে গিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছে।’


