কওমি মাদ্রাসাকে নীতিমালার আওতায় আনা হচ্ছে : শিক্ষামন্ত্রী

কওমি মাদ্রাসাকে নীতিমালার আওতায় আনা হচ্ছে : শিক্ষামন্ত্রী

কওমি মাদ্রাসা শিক্ষাকে আরও আধুনিক করার বিষয়ে নীতিমালার আওতায় আনার কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী

রবিবার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কওমি শিক্ষাকে এসএসসি ও এইচএসসির মতো সাধারণ শিক্ষার সমপর্যায়ে আনতে মাদ্রাসা প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। এ ছাড়া জিপিএ পাওয়ার অস্থির প্রতিযোগিতা থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের বের করে আনতে জেলা প্রশাসকরা সরকারের পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

মিলন বলেন, ডিসিরা বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন। তারা বলেছেন, শিক্ষার্থীদের খেলাধুলার মাঠ নেই, এক্সামিনেশন হল নেই। আমরা এবার প্রত্যেকটি উপজেলায় মাল্টিপারপাস এক্সামিনেশন হল করার প্রজেক্ট নিয়েছি।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

তিনি বলেন, ডিসিরা জানিয়েছেন শিক্ষার্থীরা স্কুলে আসতে চায় না, তারা আনন্দঘন স্কুল চায়। যেটা আমাদের প্রধানমন্ত্রী এজেন্ডার মধ্যে রেখেছেন। লার্নিং উইথ জয়। তাদের লেখাপড়ার কথা বলেছে, কারিকুলামের কথা বলেছে। সেগুলো তো আমরা করছি। তারা মিড ডে মিলের কথা বলেছে। সেগুলো আমাদের এজেন্ডার মধ্যে আছে।

Explore More Districts