ওসমানীনগরে ব্র্যাক সীডের হাইব্রিড ধান বিষয়ক কৃষক কর্মশালা অনুষ্ঠিত

ওসমানীনগরে ব্র্যাক সীডের হাইব্রিড ধান বিষয়ক কৃষক কর্মশালা অনুষ্ঠিত

ওসমানীনগরে ব্র্যাক সীডের হাইব্রিড ধান বিষয়ক কৃষক কর্মশালা অনুষ্ঠিত

সিলেটের ওসমানীনগরে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ শীর্ষক এক কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাক সীড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে বুধবার দুপুরে ওসমানীনগর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার ৪৫ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

ব্র্যাক সীড ডিলার মোঃ সুজাত হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ উম্মে তামিমা। তিনি তার বক্তব্যে আধুনিক কৃষি উৎপাদনে সুষম সার ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম জাতের ধান চাষের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ রিজিওনের সেলস ম্যানেজার মোঃ আনিসুজ্জামান।

তিনি ব্র্যাকের উদ্ভাবিত বিভিন্ন হাইব্রিড ধান জাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে আমন মৌসুমে ব্র্যাক সীড বাজারজাতকৃত ধানের বৈশিষ্ট্য ও অধিক ফলনশীলতা তুলে ধরে কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদের পরামর্শ দেন।

অনুষ্ঠানের সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাকের টেরিটোরি সেলস অফিসার মোঃ শাওন হাওলাদার।

কর্মশালায় কৃষকদের অংশগ্রহণ ছিল প্রাণবন্ত ও উৎসাহব্যঞ্জক। অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীরা জানান, আধুনিক চাষাবাদ ও হাইব্রিড ধানের বিভিন্ন প্রযুক্তিগত বিষয় সম্পর্কে জানতে পেরে তারা উপকৃত হয়েছেন, যা ভবিষ্যতে তাদের কৃষি উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখবে।

ডিএস/এফআর/এসএ

Explore More Districts