ওয়ানডে অধিনায়ক মিরাজের দাদির ইন্তেকাল

ওয়ানডে অধিনায়ক মিরাজের দাদির ইন্তেকাল

২০ June ২০২৬ Saturday ১০:১২:১১ PM

Print this E-mail this


ক্রিড়া ডেস্ক:

ওয়ানডে অধিনায়ক মিরাজের দাদির ইন্তেকাল

বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দাদি জোবেদা খাতুন ইন্তেকাল করেছেন। শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি।তার বয়স হয়েছিল ৭৫ বছর।

তার জানাজা পড়ানো ইমাম মাওলানা হেলালুজ্জামান জানান, বার্ধক্যজনিত কারণে শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে আউলিয়াপুর গ্রামে নিজ ঘরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য আত্মিয়-স্বজন রেখে গেছেন।

জোবেদা বেগম আউলিয়াপুর গ্রামের বাসিন্দা দেনছের আলী তালুকদারের স্ত্রী।শনিবার (২০ জুন) বাদ জোহর গ্রামের একে ব্রিকস ফিল্ডে জোবেদা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

প্রতিবেশী মাওলানা হেলালুজ্জামান আরও জানান, দাদি অসুস্থ হওয়ায় শুক্রবার বিকেলে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মিরাজ বাড়িতে এসেছেন। দাদির মৃত্যুর সময় তার পাশে উপস্থিত ছিলেন তিনি। দাদির মৃত্যুতে মিরাজ শোকাগ্রস্ত হয়ে পড়েছেন। বর্তমানে তিনি বাড়িতে অবস্থান করছেন। দাদির জন্য দোয়া-মোনাজাত শেষে ঢাকায় ফিরে যাবেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts