ওবায়দুল কাদের ছাড়াও এ মামলার অন্য আসামিরা হলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। এ মামলার সব আসামিই পলাতক।
গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে করা আরেকটি মামলায় দুজন জবানবন্দি দিয়েছেন। তাঁরা হলেন বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা এবং সিআইডির কর্মকর্তা গোলাম ইফতেখার আলম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ তাঁরা এই জবানবন্দি দেন।
