এসএসসির দ্বিতীয় দিনে চট্টগ্রামে অনুপস্থিত ১০২২ বহিষ্কার দুই – দৈনিক আজাদী

এসএসসির দ্বিতীয় দিনে চট্টগ্রামে অনুপস্থিত ১০২২ বহিষ্কার দুই – দৈনিক আজাদী





চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে শুরু হওয়া এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে গতকাল বাংলা (আবশ্যিক) ২য় পত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে চট্টগ্রামে একজন এবং কক্সবাজারে একজনকে বহিষ্কার করা হয়েছে। ১ হাজার ২২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। গতকাল ১ লাখ ৫ হাজার ৮৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানিয়েছেন, গতকাল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় চট্টগ্রামের বেপজা স্কুল এন্ড কলেজ কেন্দ্রের একজন এবং কক্সবাজারে একজন মিলে মোট ২ জন পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে। গতকাল পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৫ হাজার ৮৪৫ জন। ১ হাজার ২২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বাকিরা সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশ নিয়েছেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ২১৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ১ হাজার ২১৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবারের পরীক্ষায় অংশ নিচ্ছেন।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৭৬টি ভিজিল্যান্স টিম গঠন করেছে শিক্ষা বোর্ড। এর মধ্যে ৬৬টি সাধারণ এবং ১০টি বিশেষ ভিজিল্যান্স টিম মাঠে দায়িত্ব পালন করেছেন। বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজনে সর্বাত্মক পদক্ষেপ নেয়া হয়েছে।




Explore More Districts