মেক্সিকোর চার প্রতিষ্ঠিত নারীর গল্প ‘এমিলিয়া পেরেজ’, যাঁরা নিজেদের মতো করে সুখী হতে চান। এর মধ্যে আছে একজন কুখ্যাত মাদকসম্রাজ্ঞী, যে নিজের ভুয়া মৃত্যুর খবর প্রচার করে নতুন জীবন শুরু করতে এক আইনজীবীর সাহায্য চান। এরপর কী হয়, তা নিয়েই জ্যাক অঁদিয়ারের সিনেমাটি। গোল্ডেন গ্লোবে সর্বোচ্চ পুরস্কার জেতা সিনেমাটি অস্কারেও সবচেয়ে বেশি বিভাগে মনোনয়ন পেয়েছিল। কিন্তু মূল আসরে বড় পুরস্কার পাবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।


