এবার পোশাক বিতর্কে সুনিধি, ফের ট্রলিংয়ের শিকার গায়িকা

এবার পোশাক বিতর্কে সুনিধি, ফের ট্রলিংয়ের শিকার গায়িকা

পোশাক বিতর্কে আবারও শিরোনামে সুনিধি চৌহান। কলকাতার কনসার্ট ঘিরে ভাইরাল হওয়া কিছু ছবি ও ভিডিওকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র ট্রলিং, যদিও একই সঙ্গে গায়িকার পাশে দাঁড়িয়েছেন ভক্তরাও।

সুনিধি

২৫ মার্চ অ্যাকোয়াটিকা গ্রাউন্ডে অনুষ্ঠিত এই লাইভ শোতে লাল রঙের ফ্রিল দেওয়া নেট পোশাকে মঞ্চে ওঠেন সুনিধি। তার পারফরম্যান্স যেমন দর্শকদের মুগ্ধ করেছে, তেমনই পোশাক নিয়েই শুরু হয় সমালোচনা।

অনেকেই প্রশ্ন তোলেন—তিনি কি “প্যান্ট ছাড়া” মঞ্চে উঠেছিলেন?

পোশাক নিয়ে আক্রমণের শিকার হতে হল সুনিধি চৌহানকে। কারও প্রশ্ন, ‘এ কেমন পোশাক?’ কেউ বা প্রশ্ন ছুড়লেন, ‘সুনিধি কি আজকাল এহেন পোশাক পরেই কনসার্টে অর্থ উপার্জন করছেন?’ এমন নানা কটাক্ষবাণে ছেয়ে গেছে গায়িকার কলকাতা কনসার্টের ভিডিও।

তবে বিষয়টি আসলে ভুল বোঝাবুঝি বলেই দাবি করেছেন অনুরাগীরা। তাদের মতে, সুনিধি স্কিন-টোন স্টকিং পরেছিলেন, যা ক্যামেরায় স্পষ্ট বোঝা যায়নি।

ফলে অনেকেই সেটিকে ভুলভাবে ব্যাখ্যা করেছেন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

শুধু বিতর্কই নয়, এই কনসার্টে পেশাদারিত্বেরও নজির রাখেন গায়িকা। মাঝপথে হঠাৎ টকব্যাক সমস্যার কারণে তিনি নিজে কিছু শুনতে পাচ্ছিলেন না। তবুও থেমে না গিয়ে পারফরম্যান্স চালিয়ে যান, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করেছে।

Explore More Districts