এবার গণতন্ত্র রক্ষার দায়িত্বও আপনাদের: তারেক রহমান – Daily Gazipur Online

এবার গণতন্ত্র রক্ষার দায়িত্বও আপনাদের: তারেক রহমান – Daily Gazipur Online

নাসির উদ্দীন বুলবুল: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত ১৬-১৭ বছরে আপনাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। ৫ আগস্ট উত্তরার মানুষের অসামান্য ত্যাগের বিনিময়ে সেই অধিকার ফিরে পাওয়ার পথ তৈরি হয়েছে। এখন সময় দেশ গড়ার।দেশবাসীকে পরিবর্তনের বার্তা দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন,গত ১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান হয়নি ।
মঙ্গলবার রাতে (২৮ জানুয়ারি) রাজধানীর উত্তরায় নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাত দেড়টায় কানায় কানায় পূর্ণ উত্তরার আজমপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সমাবেশে তারেক রহমান বলেন, বিগত ১৭ বছর আমরা শুধু বড় বড় গল্প শুনেছি, কিন্তু মানুষের সমস্যার সমাধান আমরা দেখিনি। সারা দেশের মানুষ প্রতি মাসে গ্যাস বিল পরিশোধ করে ঠিকই কিন্তু তারা ঠিকমতো গ্যাস পান না। বিগত সময়গুলোতে দেশে কোনোভাবেই নতুন গ্যাসকূপের সন্ধান করতে দেওয়া হয়নি।
এ সময় দেশবাসীকে পরিবর্তনের অঙ্গীকার দিয়ে তিনি বলেন, বাংলাদেশের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আমাদেরকে নতুন মিল, ফ্যাক্টরি ও কলকারখানা তৈরি করতে হবে। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে ধীরে ধীরে বাংলাদেশের এ সমস্যাগুলো কাটিয়ে উঠা সম্ভব হবে।
তারেক রহমান বলেন, এসব সমস্যা সমাধান করতে হলে অবশ্যই আপনাদের সমর্থন প্রয়োজন। ১২ তারিখের নির্বাচনে ভোটকে শক্তিকে রূপান্তরিত করতে হবে। যেকোনো পরিস্থিতিতেই আমরা বাংলাদেশের জন্য কাজ করব।
বক্তব্যে জুলাই আন্দোলনে উত্তরার ছাত্রজনতার অবদান স্মরণ করে তারেক রহমান বলেন, চব্বিশের জুলাই আন্দোলনে উত্তরার মানুষদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এ সময় আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি জনসভায় তার সহধর্মিনীসহ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

Explore More Districts