এপ্রিল মাসে ভারত থেকে যুক্তরাষ্ট্রে আইফোন রপ্তানি বেড়েছে ৭৬%

এপ্রিল মাসে ভারত থেকে যুক্তরাষ্ট্রে আইফোন রপ্তানি বেড়েছে ৭৬%

ক্যানালিসের গবেষণা ব্যবস্থাপক লে সুয়ান চিউ বলেন, ‘এপ্রিলের তথ্য থেকে বোঝা যাচ্ছে চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের সঙ্গে খাপ খাওয়াতে অ্যাপল কতটা দ্রুত পদক্ষেপ নিয়েছে।’ তবে এই প্রক্রিয়া নতুন নয়, কোভিড-১৯ মহামারির সময় থেকেই অ্যাপল ভারতে উৎপাদন ও সংযোজনে বিনিয়োগ বাড়াতে শুরু করেছে।

ক্যানালিসের হিসাব অনুযায়ী, গত মার্চ মাসেই ভারত প্রথমবার চীনকে পেছনে ফেলে যুক্তরাষ্ট্রে আইফোন রপ্তানিতে এগিয়ে যায়। ওই মাসেই ট্রাম্পের পাল্টা শুল্কনীতির প্রথম ধাপ কার্যকর হয় ২ এপ্রিল। বিশ্লেষকদের মতে, ওই সময় রপ্তানির পরিমাণ অস্বাভাবিকভাবে বেশি ছিল মূলত অ্যাপলের মজুত কৌশলের কারণে।

গত ১১ এপ্রিল ট্রাম্পের প্রশাসন আইফোনসহ বিভিন্ন ভোক্তা ইলেকট্রনিক পণ্যের ওপর শুল্কছাড় ঘোষণা করলেও এই প্রবণতা থেমে থাকেনি। মে মাসের শুরুতে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক ঘোষণা দেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে বাজারে যত আইফোন বিক্রি হবে, তার অধিকাংশই তৈরি হবে ভারতে।

বর্তমানে ট্রাম্পের শুল্কনীতির আওতায় চীন থেকে আসা আইফোনের ওপর অতিরিক্ত ৩০ শতাংশ শুল্ক দিতে হয়। অন্যদিকে ভারতসহ বেশির ভাগ দেশের জন্য এই হার ১০ শতাংশ।

Explore More Districts