অন্য কোনো দলে যোগ দেবেন কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি রাজনীতির মানুষ। জুলাইয়ের স্বপ্ন, আকাঙ্ক্ষা এবং সত্যিকার অর্থের নতুন রাজনৈতিক বন্দোবস্তকে সামনে রেখে আমি মাঠে থাকব। আমি চেষ্টা করব, মানুষের স্বপ্ন ও আশা ধারণ করে, এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে। যদি কারও কার্যক্রম সত্যিকার অর্থে জুলাইয়ের স্বপ্ন ও আকাঙ্ক্ষার প্রতিফলন হয়, তাহলে তাদের সঙ্গে হয়তো আমি যুক্ত হতেও পারি। তবে আপাতত এ ধরনের কোনো সিদ্ধান্ত নেই।’
এর আগে গতকাল শনিবার এনসিপি থেকে পদত্যাগ করেন বান্দরবান জেলার সদস্যসচিব মোহাম্মদ এরফানুল হক। বান্দরবান আসনে বাইরে থেকে প্রার্থী মনোনয়নের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে তিনি পদত্যাগ করেন। একই সঙ্গে তিনি চট্টগ্রাম নগরের জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়কারীর পদ এবং আনুষ্ঠানিকভাবে এনসিপি থেকেও সরে দাঁড়ান।


