এনসিপির মিতুসহ ঝালকাঠির দুটি আসনে চারজনের মনোনয়নপত্র প্রত্যাহার

এনসিপির মিতুসহ ঝালকাঠির দুটি আসনে চারজনের মনোনয়নপত্র প্রত্যাহার

২১ January ২০২৬ Wednesday ৩:৫৯:১৭ PM

Print this E-mail this


ঝালকাঠি প্রতিনিধি:

এনসিপির মিতুসহ ঝালকাঠির দুটি আসনে চারজনের মনোনয়নপত্র প্রত্যাহার

ঝালকাঠির দুটি আসনে ৪ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন তারা। এরমধ্যে তিনজন জামায়াতকে সমর্থন ও একজনে বিএনপিকে সমর্থন জানিয়েছেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করা ব্যক্তিদের মধ্যে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম সৈকত বিএনপির মনোনীত রফিকুল ইসলাম জামালকে সমর্থন দিয়েছেন।

এদিকে, ঝালকাঠি-১ আসনে এনসিপি মনোনীত প্রার্থী ডা. মাহমুদা আলম মিতু ও ও লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান নিজ নিজ মনোনয়ন প্রত্যাহার করেছেন। তারা দুজন জামায়ত প্রার্থী ডক্টর ফয়জুল হককে সমর্থন দিয়ে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করা প্রত্যয় ব্যক্ত করেন।

অপরদিকে ঝালকাঠি-২ আসনে এবিপার্টি মনোনীত শেখ জামাল হোসেন মনোনয়ন তার মনোনয়ন প্রত্যাহার করে শেখ নেয়ামূল করিমকে সমর্থন দিয়েছেন। মঙ্গলবার বিকেলে এ নিয়ে ঝালকাঠি প্রেস ক্লাবে  এবি পার্টি ও জেলা জামায়াত যৌথ সংবাদ সম্মেলনও করে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts