‘এনগেজড’ পূজা চেরি, সংসার টিকিয়ে রাখতে ছাড়তে পারেন অভিনয় – DesheBideshe

‘এনগেজড’ পূজা চেরি, সংসার টিকিয়ে রাখতে ছাড়তে পারেন অভিনয় – DesheBideshe

‘এনগেজড’ পূজা চেরি, সংসার টিকিয়ে রাখতে ছাড়তে পারেন অভিনয় – DesheBideshe

ঢাকা, ১৬ মার্চ – ঢাকাই সিনেমার পরিচিত মুখ পূজা চেরি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিনের লুকোচুরির অবসান ঘটিয়েছেন। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন যে তিনি আর সিঙ্গেল নন, বরং তিনি এখন এনগেজড বা বাগদান সম্পন্ন হওয়ার পথে আছেন। একইসঙ্গে নিজের ভবিষ্যৎ সংসার জীবন নিয়ে আপসহীন অবস্থানের কথাও প্রকাশ করেছেন এই চিত্রনায়িকা।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে নামের ওই পডকাস্টে পূজা চেরি বলেন, তিনি এই প্রথমবার প্রকাশ্যে স্বীকার করছেন যে তিনি এনগেজড। এর আগে অনেকবার নিজেকে সিঙ্গেল দাবি করলেও সেটি সত্য ছিল না। তবে এখনো আনুষ্ঠানিকভাবে আংটি বদলের মতো কোনো অনুষ্ঠান হয়নি। তার হবু জীবনসঙ্গী মিডিয়া জগতের কেউ নন বলে নিশ্চিত করেছেন পূজা।

তিনি জানান, একই পেশার মানুষদের তিনি বিশ্বাস করতে পারেন না। ব্যক্তিজীবনে সংসারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে এই নায়িকা বলেন, তিনি অত্যন্ত সাংসারিক একজন মেয়ে হতে চান। তার জীবনে ডিভোর্স নামের কোনো শব্দ আসুক, সেটি তিনি একেবারেই চান না। সংসার জীবন ঠিক রাখার জন্য প্রয়োজনে তিনি মিডিয়া বা অভিনয় জগৎ ছেড়ে দিতেও প্রস্তুত।

অভিনয়কে নিজের শখ এবং ভালোবাসার জায়গা উল্লেখ করে তিনি জানান, এখানে তার এবং তার মায়ের অনেক সংগ্রাম জড়িয়ে আছে। তবুও সংসার বাঁচানোর জন্য তিনি এটি ছাড়তে দ্বিধা করবেন না।

বিয়ের পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানিয়েছেন, মানসিকভাবে প্রস্তুত হলেই তিনি বিয়ের পিঁড়িতে বসবেন এবং সেটি সবাইকে আনুষ্ঠানিকভাবে জানিয়েই করবেন।

তার হবু সঙ্গী অত্যন্ত সহযোগিতামূলক মনোভাবের উল্লেখ করে পূজা জানান, তার পার্টনার তাকে নিজের ইচ্ছামতো কাজ করার স্বাধীনতা দিয়েছেন।

বর্তমানে পূজা চেরি তার ক্যারিয়ারের আট বছর পার করছেন। আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন চলচ্চিত্র দম। এই সিনেমায় তিনি প্রথমবারের মতো আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন।

নতুন সিনেমার প্রচারণার মাঝেই নিজের ব্যক্তিগত জীবনের এমন সত্য প্রকাশ্যে এনে ভক্তদের চমকে দিয়েছেন এই নায়িকা।

এনএন/ ১৬ মার্চ ২০২৬



Explore More Districts