এনআরবিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান আদনানের দেশত্যাগে নিষেধাজ্ঞা – DesheBideshe

এনআরবিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান আদনানের দেশত্যাগে নিষেধাজ্ঞা – DesheBideshe

এনআরবিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান আদনানের দেশত্যাগে নিষেধাজ্ঞা – DesheBideshe

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি – শেয়ারবাজার কারসাজি ও মানিলন্ডারিংয়ের অভিযোগে এনআরবিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমামের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, দুদকের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান এ আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, এনআরবিসি ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান থেকে আদনান ইমাম অন্যান্যর সাথে যোগসাজশে শেয়ারবাজার কারসাজি ও অন্যান্য অপরাধের মাধ্যমে অর্থ উপার্জন ও মানিলন্ডারিং করেছেন।

অনুসন্ধানকালে গোপন সূত্রের ভিত্তিতে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির দেশত্যাগের প্রচেষ্টার তথ্য পাওয়া যায়। বর্ণিত অবস্থায় অভিযুক্ত ব্যক্তির বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা একান্ত প্রয়োজন। নিষেধাজ্ঞা আরোপে কমিশনের অনুমোদন রয়েছে।

সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ২৭ ফেব্রুয়ারি ২০২৫



Explore More Districts