জসিম মাতুব্বর বলেন, ‘আমি স্বপ্নেও ভাবতে পারি নাই ইউএনও স্যার আমার মতো একজন ক্ষুদ্র মানুষের দোকানে আসবেন। যেখানে কার্ড আনতে আমার যাওয়ার কথা ছিল ইউএনও অফিসে, সেখানে স্যার এসেছেন আমার এই ছোট্ট দোকানে।’
এর আগে গত ২৪ সেপ্টেম্বর ইউএনও দবির উদ্দিনের উদ্যোগে জসিমকে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাঁর চোখের আইরিশের ছবি ও পায়ের মাধ্যমে স্বাক্ষর সংগ্রহ করা হয়। পরে দ্রুত কাগজপত্র নির্বাচন কমিশনে পাঠানো হয়। গত ৫ অক্টোবর নির্বাচন কমিশন (ইসি) থেকে একটি বার্তা দিয়ে জসিমকে জানানো হয়, ‘অভিনন্দন জসিম মাতুব্বর, এটি আপনার এনআইডি নম্বর।’ পরে ইউএনও জসিমের কার্ডটি ডাউনলোড করে সেটি আজ জসিমকে দেন।


