একই সঙ্গে জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

একই সঙ্গে জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

সম্প্রতি এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশ হতে থাকে। এরপর বিষয়টির সত্যতা যাচাইয়ে তিন সদস্যের তদন্ত কমিটি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটিতে সভাপতি হিসেবে আছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শফিকুল ইসলাম এবং সদস্যসচিব বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা।

একই সঙ্গে কোনো শিক্ষার্থী দুটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করলে আইনের ব্যত্যয় ঘটে কি না, জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার ও তদন্ত কমিটির সদস্যসচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা প্রথম আলোকে বলেন, একই সঙ্গে দুই বিশ্ববিদ্যালয়ে সমমনা ডিগ্রিতে ভর্তি থাকা রাষ্ট্রীয় অপরাধ ও নৈতিকতা বিরোধী। তাঁর বিষয়ে তদন্ত কমিটি হয়েছে। আগামীকাল রোববার কমিটির প্রথম সভা হবে। সেখানে বিষয়গুলো আলোচনা করা হবে। যদিও ইতিমধ্যে ওই শিক্ষার্থী তাঁদের ফোন করে জানিয়েছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাতিল করেছেন।

Explore More Districts