সম্প্রতি ডজকয়েনের সহপ্রতিষ্ঠাতা বিলি মার্কাস এক্সে গেমশিল্পের বর্তমান অবস্থার সমালোচনা করে একটি পোস্ট করেন। সেই পোস্টে তিনি লেখেন, ‘গেমাররা সব সময় করপোরেট লোভ এবং মিথ্যা প্রচারের বিপক্ষে ছিল। তারা শঠতা এবং অযৌক্তিকতার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। তবে বর্তমানে গেম নির্মাতা এবং সাংবাদিকেরা কীভাবে এই মতাদর্শগত প্রভাবের কবলে পড়ল, তা আমার বোধগম্য নয়।’ এই পোস্টের জবাবে ইলন মাস্ক লেখেন, ‘বড় প্রতিষ্ঠানগুলোর মালিকানাধীন গেম স্টুডিওর সংখ্যা বর্তমানে অনেক বেশি। এক্সএআই এমন একটি এআই গেম স্টুডিও তৈরি করবে, যা গেমকে আবার চমৎকার করে তুলবে।’

