বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বুঝেশুনেই মনোনয়ন দিয়েছেন। মাওলানা উবায়দুল্লাহ ফারুকের প্রতি বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের আস্থা আছে। আর সেই আস্থা থেকেই তিনি তাকে সিলেট-৫ আসনে মনোনয়ন দিয়েছেন।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কানাইঘাট উপজেলার চতুল বাজারে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তারা এসব কথা বলেন।
জনসভায় বক্তারা আরও বলেন, বিএনপি হলো জমিয়তের আস্থাভাজন বন্ধু। এই আস্থা থেকেই জকিগঞ্জ কানাইঘাটের উন্নয়ন করতে জমিয়তের কেন্দ্রীয় সভাপতিকে এই আসন ছেড়ে দিয়েছে বিএনপি।
বক্তারা বিএনপি-জমিয়তের নেতাকর্মীদের একযোগে মাঠে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান।
জমিয়ত নেতা মাওলানা খলিলুর রহমানের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম, বিএনপি, যুব জমিয়ত, যুবদল, ছাত্র জমিয়ত, ছাত্র দলের নেতারা।


