উত্তরায় ১৩ সহযোগীসহ সন্ত্রাসী আলতাফ গ্রেপ্তার: আইএসপিআর

উত্তরায় ১৩ সহযোগীসহ সন্ত্রাসী আলতাফ গ্রেপ্তার: আইএসপিআর

এ সময় সেনাবাহিনী মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের হোতা আলতাফ হোসেন ওরফে ঠোঁটকাটা আলতাফ ও তাঁর ১৩ সহযোগীকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে টাকা, মাদক ও বেশ কিছু দেশি অস্ত্র জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার আলতাফের সহযোগীরা হলেন মো. সোহাগ, মো. শামীম, মো. নবী, মো. সুলতান, মো. সোহেল, মো. আশিক, মো. সুমন ইসলাম, মো. শাহিন, মো. শরিফুল, মো. সাগর, মোছা. ময়না বেগম, সেলিনা ও মোছা. রহিমা।

Explore More Districts